শিরোনাম

দুই কারারক্ষীকে জেল কর্তৃপক্ষের তলব

নিউজ ডেস্ক: বিনা অনুমতিতে বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোজাম্মেল হক ওরফে মোয়াজ্জেমকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়ায় দুই কারারক্ষীকে তলব করেছে জেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ২টায় জেলখানা থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে আলাদা রুমে আসামিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়ায় এ তলব করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে আস‍ামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী আহিদ উদজ্জামান ‌ও জসিম উদ্দিন।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, বেলা ১১টায় দুই কারারক্ষী বিডিআর বিদ্রোহ হত্যা মামলার আস‍ামি মোয়াজ্জেমকে হাসপাতালে নিয়ে আসেন। পরে বেলা ২টার দিকে ‍হাসপাতালের নতুন ভবনের নিচ তলার একটি কক্ষে বেসরকারি ওয়ার্ড বয় মাসুকের সহযোগিতায় আসামিকে তার স্বজনদের সঙ্গে দীর্ঘক্ষণ দেখা করতে দেওয়া হয়। পরে এ খবর মেডিকেল ক্যাম্প পুলিশ জানতে পেরে ওয়ার্ড বয় মাসুমকে আটক করে এবং কারাগারে খবর পাঠানো হয়।

তিনি বলেন, খবর পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর
দুই কারারক্ষীকে জরুরি তলব করেন।

এ বিষয়ে জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর বলেন, ওই দুই কারারক্ষীর তদন্ত সাপেক্ষে দায়িত্ব অবহেলা প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। এমনকি তাদের বরখাস্তও করা হতে পারে।

basic-bank

Be the first to comment on "দুই কারারক্ষীকে জেল কর্তৃপক্ষের তলব"

Leave a comment

Your email address will not be published.


*