শিরোনাম

দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার দায়ে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত হওয়া নেতারা হলেন, লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং উপজেলার দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ আলী। তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার দুপুরে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "দুই নেতাকে বিএনপি থেকে বহিষ্কার"

Leave a comment

Your email address will not be published.


*