শিরোনাম

দেশের ভাবমূর্তি নষ্ট করতেই গুপ্ত হত্যা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের ভাবমূর্তিকে নষ্ট করতেই একটি বিশেষ মহল গুপ্ত হত্যা চলাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে সৌদি আরবে প্রধানমন্ত্রীর ৫ দিনের সরকারি সফর বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের ভাবমূর্তিকে নষ্ট করতেই একটি বিশেষ মহল গুপ্ত হত্যা চলাচ্ছে। অপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় তৎপর রয়েছে বলে জানান তিনি। জনগণকে সচেতন ও সজাগ থাকার পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনে জনগণের সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, দেশে কোনোভাবেই জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না। জঙ্গি যে দলেরই হোক না কেন- তারা পার পাবে না। জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।
বিএনপি-জামায়াতের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা আছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে, তারা আর যাই হোক; মুসলমান হতে পারে না।
সম্প্রতি সৌদি আরব সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সন্ত্রাস দমনে বাংলাদেশ সব সময় সৌদি আরবের পাশে থাকবে। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়াসহ সব ধরনের উন্নয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৌদি বাদশা সালমান।
অন্যদিকে জাপান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরাও বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

basic-bank

Be the first to comment on "দেশের ভাবমূর্তি নষ্ট করতেই গুপ্ত হত্যা: প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*