শিরোনাম

দেশ কঠিন সময় অতিক্রম করছে: ফখরুল

নিউজ ডেস্ক : দেশ কঠিন সময় অতিক্রম করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যিনিই কথা বলছেন তার ওপর নির্যাতনের খড়গ নেমে আসছে। মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ স্মরণে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হান্নান শাহর শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে দেশপ্রেমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়তো হান্নান শাহকে ফিরে পাবো না কিন্তু তার পথে চলতে পারলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তাই তার অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। তিনি বলেন, গোটা দেশ যখন কঠিন সময় অতিক্রম করছে তখন আমাদের শোকসভা করতে হচ্ছে। দেশে যখন কথা বলার মানুষ কমতে শুরু করছে তখন না ফেরার দেশে চলে গেলেন হান্নান শাহ। হান্নান শাহ গণতন্ত্রের কথা বলতেন, অধিকার আদায়ের কথা বলতেন। তাঁকে এত দ্রুত হারাতে হবে কোনো দিন কল্পনাও করিনি।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ।

 

basic-bank

Be the first to comment on "দেশ কঠিন সময় অতিক্রম করছে: ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*