নিউজ ডেস্ক : আগামী নবেম্বরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচার (উপরি কাঠামো) এর কাজ শুরু হবে। ২০১৮ সালের মধ্যে বিমানবন্দর এলাকার কাওলা থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বৃহস্পতিবার বনানীস্থ সেতু ভবনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটাল থাই কোম্পানি লি. এর প্রেসিডেন্ট মি. প্রেমচাই কর্ণসূতা’র সাথে সভাশেষে মন্ত্রী একথা জানান। এসময় সেতুমন্ত্রী বলেন, যোগাযোগ খাতের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প এটি। আমরা সময়মতো কাজ শুরু করে তা শেষ করার চেষ্টা করবো। এ প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীতে চলাচলে নতুন মাত্রা যোগ হবে। কমবে যানজটের ভোগান্তি। এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক কাজী মো: ফেরদৌস উপস্থিত ছিলেন।

Be the first to comment on "নবেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের কাজ শুরু: ও. কাদের"