শিরোনাম

নরসিংদীতে মেম্বার প্রার্থীর সমর্থক খুন

নিউজ ডেস্ক : এবায়দুল্লাহ  ওরফে এবা (৩০) নামে এক যুবককে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা । নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামে সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে । জানাগেছে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর আলতাফ হোসেনের সমর্থক বাদুয়ারচর গ্রামের ছেনু মুন্সীর পুত্র এবায়দুল্লাহকে কে বা কারা গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে যায় । মঙ্গলবার সকালে গ্রাম সংলগ্ন নদীর পাড়ের রাস্তায় এবায়দুল্লাহর গলাকাটা লাশ পাওয়া যায় । তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে ।

পুলিশ ও এলাকাবাসির ধারনা , নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রাখে । খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য মর্গে প্রেরন করে ।

basic-bank

Be the first to comment on "নরসিংদীতে মেম্বার প্রার্থীর সমর্থক খুন"

Leave a comment

Your email address will not be published.


*