শিরোনাম

নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠন আনসারুর শীর্ষনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

সেনা মুখপাত্র জানিয়েছেন, নাইজেরিয়ার কেন্দ্রীয় প্রদেশ কোজির রাজধানী লোকোজা থেকে খালিদ আল-বার্নাই নামের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।

২০১২ সালে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করলে তিনি নাইজেরিয়ার তিন শীর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসীর একজন হিসেবে পরিচিতি পান।

আনসারু নাইজেরিয়ার বৃহত্তম জিহাদি-জঙ্গি সংগঠন বোকো হারামের একটি দলছুট গোষ্ঠী। এই গোষ্ঠীটি বিদেশিদের অপহরণের কারণে পরিচিত।

আদর্শিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীটির বিরুদ্ধে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে হত্যার অভিযোগও রয়েছে।

আনসারুর দাবি, ২০১২ সালে তারা নাইজেরিয়ার রাজধানী আবুজায় কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারে হামলা চালিয়ে ডজনেরও বেশি বন্দিকে মুক্ত করে নিয়ে যায়।

দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবে আবুবাকার বলেন, তিনি (খালিদ আল-বার্নাই) আমাদের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকার শীর্ষে রয়েছেন।”

basic-bank

Be the first to comment on "নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*