নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে শীর্ষ ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাষ্টার দেলু (৩৯) র্যাব-১১ এর বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। র্যাব এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ও ককটেল উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোর রাত ৪টায় গোদনাইলের এসওরোড এলাকায়।
র্যাব-১১ সুত্র জানায়, ভোর চারটায় ডাকাত সরদার দেলোয়ার হোসেনে দেলু ওরফে মাষ্টার দেলু সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসও রোডের একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে র্যাব-১১ অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দেলুর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর র্যাব সদস্যরা ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় ডাকাত সরদার দেলু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ডাকাত সরদার মাষ্টার দেলুর বিরুদ্ধে হত্যা, চাদাবাজি, ডাকাতিসহ প্রায় ১৪-১৫টি মামলা রয়েছে। গত ১ অক্টোবর শহরের খানপুর এবং ২৩ অক্টোবর তল্লা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাথে দেলু বাহিনীর বন্ধুক যুদ্ধে সে পালিয়ে যেতে সক্ষম হলেও তার এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। দেলুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Be the first to comment on "নারায়ণগঞ্জে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত"