নিউজ ডেস্ক : নিজ জেলায় পোস্টিং এবং বেতন-ভাতা থেকে ২০ শতাংশ হারে কর্তন না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে আনসার সদস্যরা। আনসার সদস্য মো. সফি আহমেদ এবং মো. মনোয়ার হোসেনের পক্ষে মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তাদের আইনজীবী ইউনুচ আলী আকন্দ।
পরে আইনজীবী জানান, আনসার নিয়োগ নীতিমালার ১২ (ছ) ধারায় আছে, কোনো আনসার সদস্যকে অঙ্গীভূত (পোস্টিং) করতে হলে নিজ জেলায় করতে হবে। কিন্তু বর্তমানে তা হচ্ছে না।আনসারদের কোনো পেনশন নেই বা কোনো সুযোগ সুবিধা নেই, বরং সরকার তাদের বেতন-ভাতা থেকে অবৈধভাবে ২০ শতাংশ টাকা কর্তন করে যা অমানবিক এবং ন্যায়নীতির পরিপন্থী বলেও উল্লেখ করেন আইনজীবী। এসব কারণে আনসার সদস্যরা রিটটি দায়ের করেছেন।

Be the first to comment on "নিজ জেলায় পোস্টিং চেয়ে আনসারদের রিট"