নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশগ্রহণ হয় আমরা সেটাই চাই। নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপত্তিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Be the first to comment on "নির্বাচনে সকলের অংশগ্রহণ আমরা চাই: অর্থমন্ত্রী"