নিউজ ডেস্ক : মাদারীপুর সদরের কুনিয়া ইউনিয়নে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ হয় বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুখদেব রায়।
তিনি জানান, আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুরে গুলিবিদ্ধ ১০

Be the first to comment on "নির্বাচন পরবর্তী সহিংসতায় মাদারীপুরে গুলিবিদ্ধ ১০"