শিরোনাম

নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর বার্তা : শাহনেওয়াজ

নিউজ ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন। আমরা প্রধানমন্ত্রীর এ বার্তাকে স্বাগত জানিয়েছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ সব কথা জানান।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী ধাপগুলোতে অনিয়ম, বিশৃঙ্খলা ও সহিংসতা যাতে না ঘটে, সে ব্যবস্থা নিতে নির্বাচনকে কমিশনকে অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে ইসিকে কঠোর ও সতর্ক থাকতে বলা হয়েছে।’

শাহনেওয়াজ বলেন, ‘গত দুই ধাপের চেয়ে সামনের ধাপের নির্বাচন অনেক বেশি সুষ্ঠু হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ২৩ এপ্রিল (শনিবার)।

basic-bank

Be the first to comment on "নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রীর বার্তা : শাহনেওয়াজ"

Leave a comment

Your email address will not be published.


*