শিরোনাম

নীলফামারীতে একশত বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ দুই ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : নীলফামারীর ডিমলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিত্বে আজ সোমবার সকালে সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের পুরানথানা মহল্লার ভেদু মামুদের পুত্র হাসানুর রহমানের(৩৫) বাড়িতে অভিযান চালায়।

এ সময় হাসানুর রহমানকে আটক ও বাড়ি তল্লাশী করে ১০০ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে। অপরদিকে রবিবার রাতে ডিমলার ডালিয়া পানি উন্নয়ন অফিসের গেটে গাঁজা বিক্রির সময়   ২৫০ গ্রাম গাজা মাদক ব্যবসায়ী বাবুল ইসলামকে (৪৫) আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে পৃথক ভাবে থানায় মামলা করেছে পুলিশ। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলে সাংবাদিকদেরকে ডিমলা থানার ওসি রহুল আমিন খান নিশ্চিত করেন ।

basic-bank

Be the first to comment on "নীলফামারীতে একশত বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ দুই ব্যবসায়ী আটক"

Leave a comment

Your email address will not be published.


*