নিউজ ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক এইচ এসএসসি পরীক্ষার্থী সহ দুই জন নিহত হয়েছে। আহত হয় একজন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার ভিন্নজগত সড়কের ছগিরবাজার নামক স্থানে ।
প্রত্যাক্ষদর্শীরা জানায় ঘটনার সময় একটি মোটর সাইকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী পাঠানপাড়া গ্রামের সামছুল খানের ছেলে মাসুদ খান (২৫) এনামুল হকের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আব্দুল কাইয়ুম(১৯) সহ দুই চাচাতো ভাই কিশোরীগঞ্জ উপজেলা শহরে আসছিল। অপর দিকে কিশোরীগঞ্জ উপজেলা শহর থেকে চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা গ্রামের আবু হোসেনের ছেলে সাবেক বিজিবি সদস্য বিপ্লব মিয়া (৩০) মোটরসাইকেল যোগে নিজবাড়ি ফিরছিল। এ সময় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে নিহত হয় বিপ্লব ও কাইয়ুম। গুরুত্বর অঅহত মাসুদ খানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে দুই লাশ উদ্ধার ও আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত॥ আহত ১

Be the first to comment on "নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত॥ আহত ১"