নিউজ ডেস্ক : নড়াইলের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম আজাদ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর শহরে ছেলের ভাড়াবাসায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।
আবুল কালাম আজাদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে কালিয়ার কলাবাড়িয়া গ্রামে মুক্তিকামী মানুষদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। মুক্তিযুদ্ধে তিনি নিজে নড়াইল মহকুমার কালিয়া থানা কমান্ডারের দায়িত্ব পালন করেন।
তিনি নড়াইল জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই
Be the first to comment on "নড়াইলের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই"