নিউজ ডেস্ক : নড়াইলে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান নিশ্চিত করে সমাজের মুলধারায় ফিরে আনতে হবে। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এ সকল পরিবারের প্রতিটি শিশুকে স্কুলগামি করতে হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সার্ভিস সেন্টার মিলনায়তনে উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে “দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মো: হেলাল মাহমুদ শরীফ উরোল্লেখিত কথাগুলি বলেন। তিনি আরো বলেন, এ সকল সম্প্রদায়ের বাল্যবিবাহরোধ করে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে হবে। ভাতা ও শিক্ষা উপবৃত্তি বাঁছায়ে খুব সর্তকতার সাথে করতে হবে।
সেমিনারে সমাজসেবার উপ-পরিচালক রতন কুমার হালদার বলেন, ইতিমধ্যে এ জেলায় ১৩৫জনকে ভাতা এবং ১৭৮জনকে শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে। আগামিতে সব ধরনের সর্তকতা অবলম্বন করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নড়াইলের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেলে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবো।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে সেমিনারে অবস্থানপত্র উপস্থাপন করেন সমাজসেবার প্রবেশন অফিসার উত্তম কুমার সরকার। এসময় তিনি জানান, সরকারী ও বেসরকারী তথ্যানুসারে বাংলাদেশে ৬৪ লক্ষ দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠি রয়েছে। নড়াইল জেলায় এ জনগোষ্ঠির সংখ্যা ২৬ হাজার ১২৮জন রয়েছে। এর মধ্যে দলিত ২১হাজার ২০৭, হরিজন ২হাজার ৯৩৩, বেদে ১হাজার ৬৯৮ জন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র বিশ্বাস, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো: আমিনুল হক, সমাজসেবা রেজিস্ট্রেশন কর্মকর্তা শাহানাজ পারভিন, অবসরপ্রাপ্ত সমাজসেবা উপপরিচালক উজির আহমেদ খান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: হোসনুর রহমান, শিশু পরিবারের তত্বাবধায়ক ও শহর সমাজসেবার অফিসার মো: সাইদুর রহমানসহ বিভিন্ন এনজিও, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ।
নড়াইলে দলিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার
নড়াইলে দলিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার
Be the first to comment on "নড়াইলে দলিত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার"