শিরোনাম

নড়াইলে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পে প্রশিক্ষন নিয়ে আয় করছেন তরুন-তরুনীরা

নড়াইলে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পে প্রশিক্ষন নিয়ে আয় করছেন তরুন-তরুনীরা

নড়াইল প্রতিনিধি॥ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের আওতায় ৬টি ব্যাচে ১২০ জন শিক্ষিত বেকার তরুন-তরুনী আউটসোর্সিং বিষয়য়ে প্রশিক্ষন গ্রহন করেছে। প্রশিক্ষন গ্রহন করে এসব তরুন-তরুনীরা অনলাইনে আয় করছেন। জানাগেছে, গত বছরের ডিসেম্বর মাসে এই প্রশিক্ষন শুরু হয়। বিভিন্ন ভাবে যাচায় বাছায় করে ৬টি ব্যাচে ১২০ জন তরুন-তরুনীকে বিনা মূল্যে এই প্রশিক্ষন দেওয়া হয়। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান অনুষ্টিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুরুর রশী, প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা আল-আমিন শিশির প্রমুখ। উক্ত উনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষনের সার্বিক কার্যক্রম সন্তস প্রকাশ করে প্রত্যায়ন প্রদান করে প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপকে। প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ ইতোমধ্যে অনলাইনে আয় শুরু করেছেন। এর মধ্যে অনেক তরুন- তরুনী ঘরে বসেই শত ডলার আয় করছে। শহরের আলাদাৎ পুর এলাকার প্রশিক্ষনার্থী মামুন জানান, সে প্রশিক্ষনে আসার আগে বিভিন্ন ভাবে চেষ্টা করেও কোন অর্থ আয় করতে পারেনি। এই প্রশিক্ষন গ্রহনের পর থেকে এই পর্যন্ত তিনি অনলাইনের মাধ্যমে প্রায় ৪শ ডলার ( ৩৫ হাজার টাকা) আয় করছেন। এই প্রশিক্ষন নড়াইলে বেকার তরুন-তরুনীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানান একটি বেসরকারী আইটি প্রতিষ্ঠানের প্রধান মোঃ তাইফ ইসলাম। তিনি আরও বলেন,সরকারি ব্যবস্থায় যারা প্রশিক্ষনের আওতায় আসেনি তারা বর্তমানে কোর্স ফি দিয়ে আইটসোর্সসিং প্রশিক্ষন গ্রহন করছে। প্রশিক্ষন প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা আল-আমিন শিশির জানান, প্রশিক্ষন কার্যক্রম সমাপ্ত হলেও প্রশিক্ষনার্থীরা যেন অনলাইন মার্কেপ্লেসে কাজ করার ক্ষেত্রে সমস্যার সন্মুখিন হলে তার সমাধোনের জন্য নগরীর নড়াইল আইটি প্রশিক্ষন ভেনুতে পূর্ণকালীন একটি আবাসিক মনিটোরিং সেন্টার চালু করা হয়েছে । যেটির কার্যক্রম গত মাসে জেলা প্রশাসকের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

basic-bank

Be the first to comment on "নড়াইলে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পে প্রশিক্ষন নিয়ে আয় করছেন তরুন-তরুনীরা"

Leave a comment

Your email address will not be published.


*