শিরোনাম

পরিবেশের ক্ষতিকারক কোনো প্রকল্প নেবে না সরকার

নিউজ ডেস্ক: পরিবেশের ক্ষতি হতে পারে এমন কোনো প্রকল্প বর্তমান সরকার হাতে নেবে না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্স আয়োজিত ‘সহস্রাব্দিক উন্নয়ন লক্ষ্যমাত্রা হতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সুন্দরবনের কাছে রামপাল কয়লা বিদ্যুৎ নির্মাণকে কেন্দ্র করে পরিবশ দূষণ ও সুন্দরবন কতোখানি হুমকির মুখে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী একদল বিশেষজ্ঞদের নিয়ে সুন্দরবন ও রামপাল প্রকল্প ঘুরে এসেছেন। সরকার উন্মুক্তভাবেই কাজটি করছে। এক্ষেত্রে পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে বাংলাদেশের জাতীয় এজেন্ডার অন্তর্ভুক্ত করায়, সরকার এ লক্ষ্যমাত্রা পূরণে সফলতার পরিচয় দিয়েছে। যা বিশ্বের কাছেও প্রশংসনীয় হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকেও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও অন্য উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করেছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আব্যশক।

এক্ষেত্রে বাণিজ্য, বিনিয়োগ, আন্তর্জাতিক অভিবাসন, প্রযুক্তি বিনিময়সহ নানা বিষয়ের কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব ড. মাহফুজুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সেমিনারে বক্তারা সমসাময়িক বৈশ্বিক উন্নয়নের লক্ষ্যগুলো এবং এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ও করণীয় সম্পর্কে জ্ঞান অর্জনের বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সের ডিন ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান-আল্-মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়া অনুষ্ঠানে বিইউপি’র উপ-উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, রেজিস্ট্রার, চিফ ফাইন্যান্স অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, সব ডিন, অফিস ও বিভাগীয় প্রধানরা, সব শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "পরিবেশের ক্ষতিকারক কোনো প্রকল্প নেবে না সরকার"

Leave a comment

Your email address will not be published.


*