শিরোনাম

পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প পাঁচটি রাজ্যে জয় পেয়েছেন। মঙ্গলবার মেরিল্যান্ড, দেলাওয়ার, পেনসিলভানিয়া, কানেক্টিকাট এবং রোডে অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। ওই পাঁচটি রাজ্যেই বিপুল ভোটে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।

অধিকাংশ অঙ্গরাজ্যেই ট্রাম্প ৫৫ থেকে ৬০ ভাগ ভোট পেয়েছেন।

অপরদিকে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চারটি রাজ্যে জয় পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাত্র একটি রাজ্যে জয় পেয়েছেন।

হিলারি মেরিল্যান্ড, দেলাওয়ার, পেনসিলভানিয়া এবং কানেক্টিকাটে বিপুল ভোটে জয় পেয়েছেন। অন্যদিকে রোডে অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স।

basic-bank

Be the first to comment on "পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়"

Leave a comment

Your email address will not be published.


*