শিরোনাম

পাকিস্তানের জলযান আটক করেছে ভারত

নিউজ ডেস্ক : ভারতের গুরুদাসপুরের রাভি নদী থেকে পাকিস্তানের নৌকা আটক করল বিএসএফ। বিএসএফ এর ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল কে এস কাটারিয়া বলেন, আজ ভোর ৪টা ৪৫ মিনিট নাগাদ রাভি নদীর টোটা বাজ এলাকায় ওই বোটটিকে ভাসতে দেখেন। তারপর বিএসএফ এর টহলদারি বোট গিয়ে ওই বোটটিকে বাজেয়াপ্ত করে। সে সময় শুধু একটি কাঠের হাল ও একটি নাইলনের দড়ি পাওয়া গেছে। বোটটি ওখানে কীভাবে পৌঁছাল তা তদন্ত করে দেখা হচ্ছে।

উরিতে জঙ্গি হামলার পর পাকিস্তানের মাটিতে ভারতের তরফে শল্য অভিযান করা হয়। তারপর গত রবিবার রাতে বারামুলার বিএসএফ ক্যাম্পে জঙ্গি হানা ও কাল সকালে গুরুদাসপুরে অনুপ্রবেশ রুখতে গিয়ে নিরাপত্তা বাহিনীর গুলি চালনার ঘটনা ঘটে। এসব নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন টানাপড়েন চলছে তখন গুরুদাসপুরের রাভি নদী থেকে পাক নৌকা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের জলযান আটক করেছে ভারত"

Leave a comment

Your email address will not be published.


*