শিরোনাম

পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক সরফরাজ আহমেদ

নিউজ ডেস্ক : পাকিস্তানের টোয়েন্টি২০ দলের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষনা দিয়েছে। সদ্য সমাপ্ত টোয়েন্টি২০ বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কের পদ থেকে শহীদ আফ্রিদী সড়ে দাঁড়ালে পদটি শুন্য হয়।

প্রথমবারের মত আয়োজিত পাকিস্তান সুপার লীগ (পিসিএল) এ ২৮ বছর বয়সী সরফরাজের নেতৃত্বে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স ফাইনালে খেলার কৃতিত্ব দেখায়। টি২০ বিশ্বকাপে সুপার টেন থেকে বিদায় নেবার পরে হতাশ পাকিস্তান দলে যে নতুন নেতৃত্ব দেখা যাবে তা অনেকটাই অনুমেয় ছিল। এখন ব্যর্থতা কাটিয়ে দলকে পুনরুজ্জীবিত করাই সরফরাজের সামনে মূল চ্যালেঞ্জ। যদিও আগামী সেপ্টেম্বরের আগে পাকিস্তানের কোন টি২০ আন্তর্জাতিক ম্যাচ নেই। ঐ সময়ে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে একমাত্র টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। সে কারনে নিয়োগটা একটু আগে ভাগেই হয়ে গেল কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘আজ সকালে আমার সরফরাজের সাথে কথা হয়েছে। তখনই আমি তাকে আমাদের পছন্দের কথাটি জানাই। মূলত সকলের পছন্দেই তাকে বেছে নেয়া হয়েছে। নতুন দায়িত্বে তার প্রতি শুভকামনা রইলো।’

basic-bank

Be the first to comment on "পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক সরফরাজ আহমেদ"

Leave a comment

Your email address will not be published.


*