শিরোনাম

পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : শহরের নিউ মার্কেট এলাকায় যুবলীগ কর্মী রিমন (২৫) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত রিমন শহরের পাওয়ার হাউজ পাড়ার আবুল হাশেমের ছেলে। তিনি পাবনা নিউ মার্কেটের ডায়না ফ্যাশনের বিক্রয় কর্মী ছিলেন। রবিবার রাত ৯ টার দিকে দোকানের সামনেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান জানান, নিজ কর্মস্থলের অনতিদূরে খান জাহান মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত দূর্বৃত্তরা রিমনকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুজে বের করার চেষ্টা করছে বলেও জানান ওসি। এদিকে এ ঘটনার পর পরই পুলিশ সজীব নামক এক যুবকের ভাই পাবনা জেলা স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । নিহতের লাশ ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

basic-bank

Be the first to comment on "পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*