নিউজ ডেস্ক : পারিবারিক কলহলের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কের একটি বাসায় শাশুরিকে হত্যার পর জামাতা নিজে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আরো ৪ জনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জামাতা কামাল খান টিন কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় শশুর, শাশুরি, স্ত্রী সহ ৫ জনকে ছুড়িকাঘাত করে আহত করে। পরে কামাল নিজেও বিষপান করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রক্তাত্ব অবস্থায় ৫ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শাশুরি মুর্শেদা বেগমকে মৃত ঘোষনা করেন। আহত অন্যান্যরা হলেন শশুর মনির মিয়া, স্ত্রী মুক্তা বেগম, শ্যালিকা মুন্নি ও শ্যালক তানিম।
পুলিশ ঘটনাস্থল থেকে বিষপানকারী কামালকে গ্রেফতার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কামাল ও মুক্তার মধ্যে প্রায় ১ বছর পৃর্বে বিবাহ বিচ্ছেদ হয়। তাদের বাড়ী ব্রাম্মনবাড়িয়ায়া জেলার নবীনগর থানার ধীতঘড় এলায়। তারা শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কের এই বাসায় ভাড়া থাকতো।

Be the first to comment on "পারিবারিক কলহের জের ধরে শাশুরিকে হত্যা : বিষ পানে জামাতার আত্মহত্যা"