শিরোনাম

পার্শ্বপ্রতিক্রিয়াহীন ব্যথানাশক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পার্শ্বপ্রতিক্রিয়াহীন একটি ব্যথানাশক ওষুধ আবিষ্কার করেছেন। বাজারে বিদ্যমান ব্যথানাশক ওষুধের যে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হয় নতুন আবিষ্কৃত এই ওষুধে তা হওয়ার সম্ভাবনা নেই। মরফিন থেকে তৈরি এই ব্যথানাশক ওষুধ বাজারের প্রচলিত ব্যথানাশক ওষুধের মতো শ্বাস-প্রশ্বাস গ্রহণে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কোষ্ঠকাঠিন্য ও প্রচলিত ব্যথানাশক ওষুধের অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেবে না নতুন এই ওষুধে। এ ছাড়া নতুন এই ওষুধকে মস্তিষ্কের ডোপামিন-চালিত আসক্তির সার্কিটগুলোকেও একপাশে সরিয়ে রাখতে দেখা গেছে। ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, ওষুধটি মাদক চাওয়ার মতো আচরণও সৃষ্টি করছে না। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওষুধটি মানুষের ওপর কতটা কার্যকর হবে তা নিশ্চিত হওয়ার জন্য আরো পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। মরফিনকে ভেঙে পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন উপাদানগুলোকে দূর করে নতুন এই ব্যথানাশক ওষুধ তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রায়ান শোইচেট বলেন, “আমরা শুধু রসায়নেই নতুন আশা জাগাতে চাইনি বরং এর মধ্য দিয়ে নতুন এক জীববিজ্ঞানের যাত্রাও শুরু হবে।”
সূত্র : হিন্দুস্তান টাইমস

basic-bank

Be the first to comment on "পার্শ্বপ্রতিক্রিয়াহীন ব্যথানাশক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা"

Leave a comment

Your email address will not be published.


*