শিরোনাম

পেসার মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার হচ্ছে আজ

নিউজ  ডেস্ক:বাংলাদেশের ক্রিকেটের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের কাঁধে ইংল্যান্ডের ডাক্তারেরা আজ একটি অস্ত্রোপচার করবেন বলে কথা রয়েছে।

তিনি ব্রিটেনের ঘরোয়া টিটোয়েন্টি লিগে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরি আক্রান্ত হন।

সেখানে মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছেন তিনি।

এই অস্ত্রোপচারের পর অন্তত ছয় মাসের জন্য মুস্তাফিজকে মাঠের বাইরে চলে যেতে হবে।

লন্ডনে মুস্তাফিজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেখানকার ক্রিকেট দাতব্য সংস্থা ক্যাপিটাল কিডস ক্রিকেট এর পরিচালক ও সাবেক কোচ শহিদুল আলম রতনের।

বিবিসিকে তিনি বলেন একটা সার্জারির পর চার থেকে ছয় মাস সময় লাগতে পুনর্বাসনের জন্য।

“এর আগেও এ সমস্যা অনেক ফার্স্ট বোলারের হয়েছে এবং তারা পরে ফিট হয়ে ক্রিকেটে ফিরে এসেছে”।

মিস্টার রতন বলেন লন্ডনে তিনি যতটুকু মোস্তাফিজকে দেখেছেন বিষয়টি নিয়ে তেমন ভীত বলে মনে হয়নি তার।

তিনি বলেন এ সমস্যা তার ইংল্যান্ডে গিয়েই হয়নি বরং এটা আগে থেকেই ছিলো।

সে কারণে আগেই বিষয়টির দিকে দৃষ্টি দিলে এ পর্যায়ে উপনীত হতোনা সমস্যাটি।

সূত্র : বিবিসি বাংলা

 

basic-bank

Be the first to comment on "পেসার মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার হচ্ছে আজ"

Leave a comment

Your email address will not be published.


*