শিরোনাম

প্রযোজকের সঙ্গে আইনি ঝামেলায় জড়াচ্ছেন ইলিয়ানা?

নিউজ ডেস্ক : প্রযোজকের সঙ্গে আইনি ঝামেলায় জড়াতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। কারণ ‘আঁখে-২’-এর নির্মাতা দাবি করছেন, ওই ছবিতে নাকি অভিনয় করতে দেখা যাবে ইলিয়ানাকে। কিন্তু সে দাবি উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার।

সূত্রের খবর, ইলিয়ানাকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী তা নাকচ করে দিয়েছেন। কিন্তু অনুমতি ছাড়াই তাঁর নাম ‘আখেঁ-২’-র নির্মাতারা ঘোষণা করেছেন বলে অভিযোগ ইলিয়ানার ম্যানেজারের। এই ঘটনায় অখুশি খোদ নায়িকাও। সে কারণেই তিনি আইনি পদক্ষেপ নিতে চলেছেন বলে জানা গিয়েছে।

কোনও সিনেমায় বড় বড় তারকা থাকার কথা ঘোষণা করলে সহজে লগ্নিকারীদের দৃষ্টি আকর্ষণ করা যায়। সে কারণেই ‘আখেঁ-২’-র নির্মাতারা ইলিয়ানার নাম ঘোষণা করেছিলেন বলে মনে করছেন নায়িকার ঘনিষ্ঠরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "প্রযোজকের সঙ্গে আইনি ঝামেলায় জড়াচ্ছেন ইলিয়ানা?"

Leave a comment

Your email address will not be published.


*