শিরোনাম

প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি 

নিউজ ডেস্ক : আগামী ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলের) ক্রিকেটের আসর। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় এই আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ডিপিএলে জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে। মঙ্গলবার দলটির হয়ে প্রস্তুতি ম্যাচও খেলতে নেমেছেন তিনি। আর সেই ম্যাচ দুর্দান্ত এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন তামিম।

ডিপিএলের মূল আসর সামনে রেখে আয়োজিত প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ফতুল্লায় মুখোমুখি হয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট দল। ম্যাচে প্রথমে ব্যাট করেছে আবাহনী। নির্ধারিত ওভার শেষে ৩২২ রানের বড় সংগ্রহ গড়েছে দলটি। সেখানে মূল অবদান রেখেছেন তামিম ইকবালই। ১৩৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে এসেছে ৭০ রান।

basic-bank

Be the first to comment on "প্রস্তুতি ম্যাচে তামিমের সেঞ্চুরি "

Leave a comment

Your email address will not be published.


*