নিউজ ডেস্ক : শাহরুখ খান ইমতিয়াজ আলি খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং শুরু করে দিলেন প্রাগে। ছবির নাম ‘দ্য রিং’। এই প্রথমবারের জন্যে ইমতিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
প্রাগে শ্যুটিংয়ের দৃশ্যের একটি ছবি ও ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন শাহরুখ, নাম দিয়েছেন ‘প্রেটি ইন প্র্যাগ’।
‘দ্য রিং’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এর আগে শাহরুখ আনুশকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘রব নে বনাদি জোড়ি’ এবং ‘জব তক হ্যায় জান’ ছবিতে। এই ছবিতে এক গুজরাটির চরিত্রে অভিনয় করছেন আনুশকা।
এই ছবির সৌজন্যে ফের চার বছর বাদে রোম্যান্টিক ছবি করছেন বলিউড বাদশা। এর আগে তিনি শেষবার অনস্ক্রিনে প্রেমের ছবি করেছিলেন যশ চোপড়ার ‘জব তক হ্যায় জান’-এ।
সূত্র: এবিপি আনন্দ

Be the first to comment on "প্রাগে ইমতিয়াজ আলির ছবির শ্যুটিং শুরু করলেন শাহরুখ"