শিরোনাম

প্রায়-স্বচ্ছ কাচের তৈরি টয়লেট চালু করল চীন

নিউজ ডেস্ক : টয়লেট এমন একটি জায়গা যেখানে গোপনীয়তা অপরিহার্য। আর সেই টয়লেট যদি জনসম্মুখে হয় তাহলে তো কথাই নেই। কিন্তু চিন্তা করুণতো এমন একটি পাবলিক টয়লেটের কথা যার বাইরে থেকে ভেতরের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কি ভিমড়ি খেলেন! নিজেকে একটু সামলে নিন। এমন ঘটনা সত্যি ঘটেছে চীনে।
প্রায়-স্বচ্ছ কাচের তৈরি পাবলিক টয়লেট চালু করা হয়েছে চীনে হুনান প্রদেশে এক পর্যটনকেন্দ্রে। এই টয়লেট সম্পূর্ন কাঁচের তৈরি আর সেই কাঁচ এতটাই স্বচ্ছ যেখানে ‘টয়লেট ব্যবহার-রতদের’ বাইরে থেকে দেখা যাবে এবং টয়লেটের ভেতরে বসে চার পাশের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে।
এসব টয়লেটে যেখানে মেয়েদের ও পুরুষদের টয়লেট পাশাপাশি আছে। এই দুই টয়লেটের মাঝখানে ব্যবধান রয়েছে। তবে যা খুব বড় কিছু তা কিন্তু নয়। ব্যবধান বলতে আছে দুই টয়লেটের মাঝে হালকা-অস্বচ্ছ কাচের দেয়াল।
হুনান প্রদেশে শিয়ান লেক পর্যটনকেন্দ্রে গড়ে তোলা হয়েছে এই কাচের পাবলিক টয়লেট। এর আগে চীনে কাচের তৈরি সেতু, ওয়াকওয়ে ইত্যাদি জনপ্রিয়তা পাবার পরই বোধহয় তাদের মাথায় এই অভিনব আইডিয়াটি এসেছে। তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে খুব কম লোকই কাচের টয়লেট ব্যবহার করার ‘সাহস দেখিয়েছেন’।
এই কাঁচের টয়লেট চীনে নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, তারা কিছুতেই এমন টয়লেটে যেতে পারবেন না। অন্য অনেকে বলছেন, যখন আপনার সত্যি টয়লেট দরকার হবে, তখন আপনার পক্ষে সবকিছুই মেনে নেয়া সম্ভব হবে। যত যাই বলুন না কেন, এই কথাটি কিন্তু মিথ্যে নয়।

basic-bank

Be the first to comment on "প্রায়-স্বচ্ছ কাচের তৈরি টয়লেট চালু করল চীন"

Leave a comment

Your email address will not be published.


*