শিরোনাম

প্রেমিকার গোয়াল ঘর থেকে প্রেমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : পাবনায় নিখোঁজের ৬ দিন পর প্রেমিকার বাবার বাড়ীর গোয়াল ঘরের মাটির নিচ থেকে মাদ্রাসা ছাত্র মনিরুজ্জামান মনিরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামার গাঁও গ্রামের আবুল হোসেনের বাড়ির গোয়াল ঘর থেকে মনিরের লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রেমিকা মাদ্রাসা ছাত্রী রাবেয়া খাতুনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে পাবনা আলিয়া মাদ্রাসার অনার্সের ছাত্র মনিরুজ্জামান মনির গত ২৭ মার্চ রাত ৮টার পর থেকে নিখোঁজ হয়। পাবনা সদর উপজেলার খয়েরবাগান থেকে মটর সাইকেল যোগে বাংলা বাজারে যাবার পথে সে নিখোঁজ হয়। মনিরের পিতা পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মাওলানা আব্দুল মজিদ পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। পাবনা সদর থানা পুলিশ তদন্তে নেমে একই মাদ্রাসার অনার্সের ছাত্রী রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করে। রাবেয়া খাতুন পুলিশের জিজ্ঞাসাবাদে মনিরকে হত্যার পর বাড়ির গোয়াল ঘরে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে স্বীকার করে। প্রেমিকা রাবেয়া খাতুনের স্বীকারোক্তি মতে পুলিশ শনিবার বিকেলে মনিরের লাশ উদ্ধার করে। পাবনা সদর থানার এস আই অরবিন্দ জানান মনিরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "প্রেমিকার গোয়াল ঘর থেকে প্রেমিকের লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*