নিউজ ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেয়েছেন ফুটবল জাদুকর আর্জেন্টিনার লিওনেল মেসি। ঘটনাটা অবাক করার মতো। কিন্তু অবাক করার মত হলেও ঘটনা সত্য। এমনিতেই হিলারি ক্লিনটনকে হারিয়ে বেশ চমকেই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একজন মার্কিন নাগরিকের ভোট পেয়েছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি, এটাও কিন্তু কম চমক নয়! ব্যালট পেপারে ট্রাম্প, হিলারি ছাড়াও ছিল আরও তিন প্রার্থীর নাম। একটি ঘর ছিল ফাঁকা। কোনও মার্কিন নাগরিক যদি মনে করেন, এই পাঁচজন দেশ চালানোর যোগ্য নন, তিনি তখন তার পছন্দের কারও নাম লিখতে পারেন ওই ফাঁকা জায়গায়। তেমনই এক নাগরিক ভোট দিতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন লিও মেসিকে! স্পষ্ট অক্ষরে লিখে দিয়েছেন ভুবন ভোলানো এই ফুটবল জাদুকরের নাম। আর সেই ব্যালট পেপারের ছবি প্রকাশিতও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই যা ভাইরাল হয়ে যায়! মেসি ভক্ত অনুরোধ করেছেন স্বপ্নের ফুটবলারকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে , ব্যাপারটা একটু ভেবে দেখার জন্য অনুরোধ জানাল হল মেসিকে!
প্রেসিডেন্ট পদপ্রার্থী লিওনেল মেসি!

Be the first to comment on "প্রেসিডেন্ট পদপ্রার্থী লিওনেল মেসি!"