শিরোনাম

ফকিরাপুরে জাল ভিসা পার্সপোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে জাল ভিসা, দেশি-বিদেশি পাসপোর্ট ও এসব তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব। সোমবার সকালে র‌্যাব-৩ একটি টিম তাকে আটক করে। গ্রেফতারকৃতের বাবার নাম আতিকুল্লাহ। গ্রামে বাড়ি নোয়াখালী সদর থানা এলাকায়। র‌্যাব হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমানের জানান, গ্রেফতারকৃত আক্তারের কাছ থেকে মালয়েশিয়া, ইরাক, লিবিয়া, ইজিপ্ট, বলিভিয়া, পেরু, ব্রাজিল, চীন, জিম্বাবুয়ে, তুরস্কসহ বিভিন্ন দেশের জাল ভিসা ও দেশি-বিদেশি পাসপোর্ট জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন দূতাবাসের সিল, স্ট্যাম্প, স্ক্যানার, বিএমইটি কার্ড, ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

basic-bank

Be the first to comment on "ফকিরাপুরে জাল ভিসা পার্সপোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*