নিজস্ব প্রতিবেদক: ফ্ল্যাট-প্লট নিবন্ধন সংশ্লিষ্ট ভ্যাট, ট্যাক্স এবং ফি কমিয়ে আনার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এসব ফি ৭ শতাংশে নামিয়ে আনার দাবি জানান রিহ্যাব নেতারা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রিহ্যাব সভাপতি আবাসন শিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস এবং অর্থ পাচার রোধে শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি উপস্থাপন করেন।
এছাড়া নামমাত্র রেজিস্ট্রেশন ব্যয় নির্ধারণ করে সেকেন্ডারি বাজার ব্যবস্থার প্রচলন করার দাবি জানায় রিহ্যাব। এসময় এনবিআর চেয়ারম্যান রিহ্যাব নেতাদের বক্তব্য শুনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Be the first to comment on "ফ্ল্যাট নিবন্ধনে কর ও ফি কমানোর দাবি"