শিরোনাম

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে জেলার টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে অবতরণ করেন তিনি।

পরে শেখ হাসিনা সদর উপজেলার ঘোনাপাড়ায় নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর চাপালি সেতু, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং জাতীয় মহিলা সংস্থা ভবন উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী সেখানে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানি-গোবরা নতুন রেললাইন প্রকল্প এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

তিনি কোটালিপাড়া উপজেলার অধীনে ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক স্কুলে ল্যাপটপ বিতরণ করবেন।

বিকেলে রাজধানীতে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করবেন।

basic-bank

Be the first to comment on "বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা"

Leave a comment

Your email address will not be published.


*