নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন শতাধিক ইমাম। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম থেকে আসা ইমামরা এই জাদুঘর পরিদর্শন করেন।
জাদুঘরের তথ্যকর্মকর্তা নারায়ন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১০টায় ইমামরা জাদুঘরের মূলভবন পরিদর্শন করেন। এ সময়ে তারা মূল ভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র ও কক্ষগুলো ঘুরে দেখেন এবং যেখানে বঙ্গবন্ধু গুলিবিদ্ধ হয়েছেন সেই সিঁড়িটা পর্যবেক্ষণ করেন। পরে ইমামগণ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খানের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময়ে বীরপ্রতিক কাজী সাজ্জাদ জহির তাদের বঙ্গবন্ধুর জীবন কর্ম সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
এছাড়াও বাংলাদেশ ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবিদ হাসান সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

Be the first to comment on "বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন শতাধিক ইমাম"