শিরোনাম

বছরের শুরুতেই বেড়েছে মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক : বছরের শুরুতেই মুল্যস্ফীতি বেড়েছে। ফলে চাপে পড়েছে সাধারণ মানুষের ওপর। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “জানুয়ারিতে মোটা চালের দাম বৃদ্ধি এবং বাচ্চাদের স্কুলে ভর্তির সময় হওয়ায় এ ব্যয় বেড়েছে। ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে। সাধারণত জানুয়ারি ও জুনে দেশে মুল্যস্ফীতি বৃদ্ধি পায়। তবে এটা স্বাভাবিক ব্যাপার। বছরেরর প্রথম মাস জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৫.০৩ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৫.৩৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩.১০ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪.৪৯ শতাংশ। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৪.৯২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪.৪৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.২৮ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪.৭৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২.৫২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৩.৮৮ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫.৫৭ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৬.৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.১১ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৬.৭৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩.৯১ শতাংশে, যা আগের মাসে ছিল ৫.৩৫ শতাংশ।

basic-bank

Be the first to comment on "বছরের শুরুতেই বেড়েছে মূল্যস্ফীতি"

Leave a comment

Your email address will not be published.


*