নিউজ ডেস্ক : পারিবারিক কলহের জেরধরে জেলার আগৈলঝাড়া উপজেলায় বুধবার সকালে ও দুপুরে এক গৃহবধুসহ তিন নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমুর্ষ অবস্থায় একজনকে শেবাচিম ও দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উত্তর শিহিপাশা গ্রামের জয়নাল মোল্ল¬ার কন্যা খুকু আক্তার (১৩) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করে। একইদিন দুপুরে গৈলা গ্রামের জয়নাল সরদারের কন্যা মিতু খানম (১৭) তুচ্ছ ঘটনায় বাবা-মায়ের সাথে অভিমান করে বিষপান করে। অপরদিকে পাশ্ববর্তী উজিপুরের কুড়ালিয়া গ্রামের গৌতম হালদারের স্ত্রী তৃপ্তি হালদার (২৭) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। তৃপ্তিকে আশংকাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে ও অন্য দু’জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশালে একদিনে তিন নারীর বিষপান

Be the first to comment on "বরিশালে একদিনে তিন নারীর বিষপান"