শিরোনাম

বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত

নিউজ ডেস্ক : সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন পটুয়াখালীর প্রকৌশলী আলতাফ হোসেন (৫৫) শনিবার রাতে মারা গেছেন। সে বরগুনার আমতলী পৌর শহরের সিকদার পাড়ার মৃত আমিন উদ্দিনের পুত্র ও পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা।

নিহতের মেয়ে জামাতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ রুমী জানান, দুই মাস পূর্বে তার শ্বশুড় প্রকৌশলী আলতাফ হোসেন অবসরকালীন ছুটিতে গেছেন। তিনি আরও বলেন, শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে তিনি আমতলীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পটুয়াখালীর বসক বাজার এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় আলতাফ হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে (আলতাফ) মারা যায়।

basic-bank

Be the first to comment on "বরিশালে সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত"

Leave a comment

Your email address will not be published.


*