নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদে আবারো নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রবিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮ বিলিয়ন (২ হাজার ৮শ’ কোটি মার্কিন ডলার) অতিক্রম করেছে। যা দিয়ে ৮ মাসে আমদানি খরচ পরিশোধ করা সম্ভব। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্খিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, রফতানি বৃদ্ধি এবং বিশ্ব বাজারে পন্যের মূল্য কমে যাওয়ায় আমদানি খরচ হ্রাসের কারণে এই অর্থ রিজার্ভে জমা হয়েছে। দেশের উঠতি শিল্পগুলো থেকে বেশ ভাল রফতানি আয় হচ্ছে বলে জানায় ব্যাংকটি। বর্তমানে জমা হওয়া রিজার্ভের পরিমাণ ২০১৫ সালের এপ্রিল মাসের তুলনায় ২২.৬ ভাগ বেশি।

Be the first to comment on "বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফের ২৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে"