নিউজ ডেস্ক : বাউফলের ১২টি গ্রামের ৪০ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এ বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্ধোধন করেন। এর ফলে ওই ১২টি গ্রামের ৪শ’ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। এ ছাড়াও চীফ হুইপ এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ধোধন করেন। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক মিয়া, ডিজিএম আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার জামাল, চীফ হুইপের এপিএস আনিচুর রহমান প্রমূখ।
বাউফলো ১২ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত

Be the first to comment on "বাউফলো ১২ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত"