নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে এক নারী (২৩) গণধর্ষনের শিকার হয়েছেন। ঈদে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে আটকে রেখে প্রেমিক ও তার লোকজন উপর্যুপরী ধর্ষণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই মেয়েটির কথিক প্রেমিক ও ঘের মালিকসহ ৬ ধর্ষককে আটক করেছে। মঙ্গলবার রাতে রামপাল উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের একটি ঘেরের বাসায় এ ঘটনা ঘটে। বুধবার এ ঘটনায় রামপাল থানায় মামলা হয়েছে। আটকরা হলো, রামপাল উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের জিল্লুর সরদারের ছেলে প্রেমিক মুক্ত সরদার (২৩), একই গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ (২৫), ইসরাফিল শেখের ছেলে শেখ বেলায়েত হোসেন (২৬), রামপাল সদরের ইব্রাহিম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), শাহজাহান শেখের ছেলে রাজু শেখ (২৫) ও মাছের ঘের মালিক আব্দুল হামিদ(৫৭)।
রামপাল সদর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ডাবলু জানান, ওড়াবুনিয়া গ্রামের জিল্লুর সরদারের ছেলে মুক্ত সরদারের সঙ্গে পেড়িখালি গ্রামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের সূত্র ধরে ঈদের দিন মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুক্ত মেয়েটিকে মোবাইল ফোনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে। ফোন পেয়ে মেয়েটি বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকের সাথে দেখা করতে যায়। পরে তাকে নিয়ে ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদের মাছের ঘেরে যায়। সেখানে তাকে আটকে রেখে মুক্তসহ ছয়জন মিলে রাতভর ধর্ষণ করে। সকালে বিষয়টি জানাজানি হলে ওই ছয়জনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে রামপাল থানায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment on "বাগেরহাটে নারীকে গণধর্ষণের অভিযোগে মামলা, আটক ৬"