শিরোনাম

বাজারে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড

নিউজ ডেস্ক : টেকপ্রেমীদের জন্য সুখবর। আগামী বছরের শুরুতে তিনটি নতুন মডেলের আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। একটি টেকনোলজি ওয়েবসাইট থেকে অ্যাপল সম্পর্কে এই তথ্য পাওয়া গিয়েছে।

ওই ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী বছরের মার্চ মাসে নতুন আইপ্যাড বাজারে আসতে পারে। তিনটি মডেলের মধ্যে দুটি মডেল হবে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের নতুন ভার্সন এবং একটি হবে সম্পূর্ণ নতুন মডেলের।

নতুন আইপ্যাডটি ১০.৯ ইঞ্চি মাপের হবে। এ ছাড়া ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাড প্রো থেকে ‘প্রো’ কথাটি বাদ দিয়ে একটি মডেল আসতে পারে। অ্যাপল এই মডেলের দাম কিছু কমাতে পারে বলে জানা গিয়েছে।

আইপ্যাড মিনির পাশাপাশি নতুন এই আইপ্যাড বিক্রি হবে। ১২.৯ ইঞ্চির আইপ্যাড প্রো মডেলটির একটি লেটেস্ট ভার্সন আনতে পারে সংস্থাটি।

১০.৯ ইঞ্চি মডেলের আইপ্যাডে ডিসপ্লে প্যানেল ভবিষ্যতের আইফোনের ডিসপ্লে সম্পর্কে আইডিয়া দিতে পারে। অবশ্য এ বিষয়ে অ্যাপলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
সূত্র : কলকাতা ২৪

basic-bank

Be the first to comment on "বাজারে আসছে অ্যাপলের নতুন আইপ্যাড"

Leave a comment

Your email address will not be published.


*