শিরোনাম

বাপ্পি-রাফিয়ার ‘গোপন সংকেত’

নিজস্ব প্রতিবেদক : সাইবার ক্রাইমের ভয়াবহতা, জনজীবনে এর ভয়ঙ্কর প্রভাব এবং এ সম্পর্কে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘গোপন সংকেত’। সিনেমাটি পরিচালনা করবেন তাজুল ইসলাম।
সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। আর এই সিনেমায় হালের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন নবাগত রাফিয়া তিশা। এতে আরও অভিনয় করবেন— অমিত হাসান, সিয়াম খান, মৌমিতা, রেহানা জলি, এলভিন, হারলিন, টুটুল ও রোহান।
পিকক্ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটির সার্বিক তত্ত্বাবধানে আছেন জিয়াউদ্দিন খান। এর সঙ্গীত পরিচালনা করছেন আহম্মেদ হুমায়ূন। সিনেমার ছয়টি গানের মধ্যে ইতোমধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তারিক তুহিনের লেখা গানটি গেয়েছেন কলকাতার শিল্পী কল্পনা পাটোয়ারী ও হুমায়ূন।
এ ছাড়াও কলকাতার জনপ্রিয় গীতিকার প্রসেন চৌধুরীর লেখা একটি গানের রেকর্ডিং খুব শিগগিরই সম্পন্ন হবে। গানগুলোর কাজের পাশাপাশি খুব শিগগিরই শুটিং শুরু হবে সিনেমাটির। ইতোমধ্যে বাপ্পির সঙ্গে রাফিয়া তিশা ফটোশুটেও অংশ নিয়েছেন।
সিনেমাটির পরিচালক তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে আধুনিক বিশ্বের একটি বড় আতঙ্কের নাম সাইবার ক্রাইম। আমি এই বিষয়টি নিয়েই সিনেমা তৈরি করতে যাচ্ছি। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন সিনেমা নির্মাণেই লক্ষ্য নিয়েই আমি পথচলা শুরু করছি।’

basic-bank

Be the first to comment on "বাপ্পি-রাফিয়ার ‘গোপন সংকেত’"

Leave a comment

Your email address will not be published.


*