নিউজ ডেস্ক : বাবা’। শব্দটাতেই জুড়ে রয়েছে আশৈশবের ভালবাসা। কখনও স্নেহ আবার কখনও বা শাসনে বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক সবসময়ই খুব স্পেশাল। আজ ফাদার্স ডে-তে গ্যালারিতে দেখুন এমন কয়েকজন সেলেব বাবা-সন্তানের জুটি। যাঁরা দু’জনেই নিজস্ব ফিল্ডে বিখ্যাত।
অমিতাভের সাফল্য এবং অভিষেকের ব্যর্থতা কিন্তু বাবা-ছেলের সম্পর্কের সমীকরণে এতটুকু আঁচ ফেলেনি। অর্থনীতির ক্ষুরধার অমর্ত্য সেন কিন্তু মেয়ে নন্দনার বুদ্ধি এবং কাজের প্রশংসা করেন এক জন বাবার মতোই। বাবা সত্যজিতের কাছেই নির্দেশনার পাঠ নিয়েছিলেন। শতরঞ্জ কী খিলাড়িতে প্রথম বার সহকারী নির্দেশক হন বাইশ বছরের সন্দীপ। রবি শঙ্করের ৭৫তম জন্মদিনে দিল্লির সিরি ফোর্টে প্রথম বার একক সেতার বাজান মেয়ে অনুষ্কা। কড়া ধাঁচের শিক্ষক হলেও কৌশিকীর বাবা হিসেবে অত্যন্ত স্নেহপ্রবণ অজয় চক্রবর্তী। অনেকগুলো বছর বাবা বিশ্বজিৎকে না পাওয়ার দুঃখ ছিলই। তবে বাবা-ছেলের সম্পর্কের বরফ এখন গলছে। বাবার আমজাদ আলি খানের কাছেই সরোদের হাতেখড়ি। মাত্র আট বছর বয়সে প্রথম জনসমক্ষে বাজান আমন। চলচ্চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্ত বেশ কয়েকটি ছবির পরিচালকও ছিলেন। তারই একটি ‘আমোদিনী’তে অভিনয় করেছিলেন মেয়ে অপর্ণা এবং নাতনি কঙ্কণাও। লায়লার কথায়, ছেলে কুর্তিসের মধ্যেই খুঁজে নেবেন সদ্য প্রয়াত বাবা মহম্মদ আলিকে। মেয়েদের ব্যাপারে খুবই স্নেহশীল মহেশের ছবিতেই সতেরো বছরের পূজার হাতেখড়ি ‘ড্যাডি’ ছবিতে। বাবা প্রকাশ পাড়ুকোনের অনুমতি নিয়েই ব্যাডমিন্টন ছেড়ে গ্ল্যামার দুনিয়ায় আসেন দীপিকা। ক্যান্সারে মারা যান বাবা অশোক চোপরা। তাই ড্যাডিজ লিটল গার্ল প্রিয়ঙ্কা চোপড়া নানাবতী হাসপাতালে বাবার নামে ক্যান্সার ওয়ার্ড তৈরিতে অনেকটা অর্থই দান করেছেন। আমেরিকান অভিনেতা জন ভয়েটের সঙ্গে মেয়ে অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্কে ফের উষ্ণতা ফিরে আসুক । বাবা মহেশ ভট্টের চিত্রনাট্য সংঘর্ষে শিশু শিল্পী হিসেবে আলিয়ার প্রথম অভিনয় । সূত্র : আনন্দবাজার পত্রিকা

Be the first to comment on "বাবা, ও বাবা"