শিরোনাম

বিএনপিকে ‘সুস্থ’ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান হাছান মাহমুদের

নিউজ ডেস্ক : বিএনপিকে ‘সুস্থ’ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, দল গাছানোর চেষ্টা করছেন ভালো কথা। আপনারা তো জঙ্গি লালন পালন করছেন। এই সর্বনাশা পথ পরিহার করে অতীতের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।

সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম ও ব্যারিস্টার জাকির আহমেদ, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।

basic-bank

Be the first to comment on "বিএনপিকে ‘সুস্থ’ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান হাছান মাহমুদের"

Leave a comment

Your email address will not be published.


*