নিউজ ডেস্ক : নিজের কার্যক্রমের কারণে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে আসেন অমিতাভ বচ্চন নাতনি নভ্যা নাভেলি নন্দা। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে শাহরুখ খান পুত্র আরিয়ান ও বচ্চন নাতনি নভ্যার ভিডিও। পরে শোনা গিয়েছিল, ভিডিওটি ছিল নকল। যদিও এই প্রসঙ্গে বচ্চন ও খান দুই পরিবারের কেউই মুখ খোলেননি। সব খবর পেছনে ফেলে আবারও ভাইরাল নভ্যা। এবার শিরোনামের নেপথ্যে তার বিকিনি নৃত্য। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি রীতিমতো ভাইরাল ওয়েব দুনিয়ায়।
সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছেন নভ্যা। আপাতত ছুটি কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে। সেই অবকাশেই বিকিনি পরে নাচতে দেখা যাচ্ছে তাকে। এর আগে অবশ্য কয়েকবার বিকিনিতে সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয়েছে নভ্যা। কিন্তু এবার সব বাঁধ ভেঙে ফেলে সামনে এসেছে অমিতাভ নাতনির এই বিকিনি নৃত্য।
শোনা যাচ্ছে, তার সঙ্গে নাকি ছিলেন শাহরুখ পুত্র আরিয়ানও। যদিও ভিডিওতে দেখা যায় নি শাহরুখ পুত্রকে। ওদিকে নভ্যা-আরিয়ানের বন্ধুত্ব নিয়ে বলিপাড়ায় গুঞ্জন অনেকদিনের। বলা হয়, প্রেম করছেন বলিউডের আগামী প্রজন্ম। দুজনেই লন্ডনে একই স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। সেখান থেকেই নভ্যা ও আরিয়ানের বন্ধুত্ব। তবে তাদের বন্ধুত্বের চেয়েও এখন আলোচনায় বেশি নৃত্যটা নিয়েই। যা বিভিন্ন যোগাযোগের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে। আর বিভিন্ন জায়গায় খবর হচ্ছে। ভারতীয় গণমাধ্যমেও বেশ প্রচার পাচ্ছে বিষয়টি।
বিকিনিতে নভ্যার উদ্দাম নাচ!

Be the first to comment on "বিকিনিতে নভ্যার উদ্দাম নাচ!"