শিরোনাম

বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে মতবিনিময়

বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক : চারণকবি বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার টাবরা নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফসিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, জন্মজয়ন্তী উদ্যাপন পর্ষদের আহবায়ক সৈয়দ হাসমত আলী, সদস্য সচিব আসাদুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক প্রধান শিক্ষক বাবুলাল রায়, বিজয়ভক্ত আতাউর রহমান, অরবিন্দ কুমার, মিজানুর রহমান, ভবরঞ্জন রায়, নিখিল রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় আগামী ২০ ফেব্রুয়ারি (২০১৭) বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ডুমদি গ্রামে কবিগান, জারিগান, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়। বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারী নড়াইল সদরের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।

basic-bank

Be the first to comment on "বিজয় সরকারের ১১৫তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে মতবিনিময়"

Leave a comment

Your email address will not be published.


*