শিরোনাম

বিদেশে ২ টাকার নোট পাচারের চেষ্টা, জব্দ

নিউজ ডেস্ক : মুদ্রা পাচারের উপকরণ হিসেবে ডলার, ইউরো, পাউন্ড স্টার্লিং বা অন্যান্য বিদেশি মুদ্রাই কেবল নয়, এবার বাংলাদেশি মুদ্রা ২ টাকার নোট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলে করে বিদেশে পাচারের চেষ্টার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) চীন ও হংকংয়ে পাচারের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬ হাজার টাকা সমমূল্যের ২৮ হাজারটি দুই টাকার নোট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, দুটি পার্সেলের ওজন ২৮ কেজি। পোস্টাল পার্সেলে এভাবে বাংলাদেশি মুদ্রা পাঠানো যায় না। এতে বৈদেশিক মুদ্রানিয়ন্ত্রণ আইন ভঙ্গ হয়েছে। ঘোষণা ছাড়া এই টাকা পাঠানোয় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ সংঘটিত হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে মহাপরিচালক মইনুল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মইনুল খান বলেছেন, কী কারণে এই দুই টাকার নোট পাচারের চেষ্টা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। টাকার প্রেরককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টালের ঠিকানা অনুযায়ী ডা. রেদওয়ান আল করিম ভূঁইয়া নামের এই ব্যক্তি হংকং ও বেইজিংয়ে পাঠানোর চেষ্টা করেন ৷ ডা. রেদওয়ান থাকেন ১৪ /৩-বি, উত্তর-পশ্চিম (২য় তলা), ঢাকা-১২০৪।

হংকংয়ে যার কাছে পাঠানো হয় তাঁর নাম বাও রুই, ফ্ল্যাট নম্বর-ডি,৭ /এফ বিএলকেআই, ক্যাম শান বিকেএলজি, ২৯ তাইউই রোড, শাতিন এনটি হংকং। এই প্রাপকের কাছে একটি পার্সেলে মোট ২৪টি প্যাকেটে ২৪,০০০ নোট (প্রতি প্যাকেটে ১০০x ১০ বান্ডিল ১০০০টি নোট) পাঠানো হচ্ছিল। অন্য পার্সেলটি শিফেং জিন, ফুরংলুই, বেইজিং, চীনে পাঠানো হচ্ছিল। তাঁর কাছে ৪টি প্যাকেটে ৪,০০০টি দুই টাকার নোট পাচারের চেষ্টা করা হচ্ছিল।

basic-bank

Be the first to comment on "বিদেশে ২ টাকার নোট পাচারের চেষ্টা, জব্দ"

Leave a comment

Your email address will not be published.


*