নিউজ ডেস্ক: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ভৈরব রেলস্টশনে ৬৩৪ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ টিম।
শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব রেলস্টেশনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) সর্দার শাহাদৎ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ জন পরিদর্শক ও ২৬ জন টিকিট চেকার অংশ নেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ১৫টি আন্তঃনগর ও মেইল ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৬৩৪ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৭৫ টাকা জরিমানা আদায় করা হয়।
এখন থেকে প্রতিমাসে এ অভিযান চালানো হবে বলে তিনি জানান।

Be the first to comment on "বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৬৩৪ যাত্রীকে জরিমানা"