শিরোনাম

বিসিএসে উত্তীর্ণ আরও ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ

নিউজ ডেস্ক : ৩৪তম বিসিএসে উত্তীর্ণ আরও ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাদের মধ্যে ৪৫০ জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে এবং ১০ জন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন। আজ রবিবার বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে ইংরেজির সহকারী শিক্ষক হিসেবে ৯৮ জন, গণিতের ৭৩ জন, জীববিজ্ঞানের ৫০ জন, ভৌতবিজ্ঞানের ৪৯ জন, সামাজিক বিজ্ঞানের ৪৮ জন, ব্যবসায় শিক্ষায় ৪৮ জন, ইসলাম শিক্ষায় ২৫ জন, কৃষিশিক্ষায় ২৪ জন, ভূগোলে ২৩ জন, বাংলায় ১১ জন এবং চারুকলায় একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিদর্শক হিসেবে সাতজন, জুনিয়র কেমিস্ট হিসেবে দুজনকে ও সহকারী বায়োকেমিস্ট হিসেবে একজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৯৮ জনকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার আগে কয়েকশ প্রার্থীকে প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ৩৪তম বিসিএস থেকে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা পদে নিয়োগ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "বিসিএসে উত্তীর্ণ আরও ৪৬০ জনকে নিয়োগের সুপারিশ"

Leave a comment

Your email address will not be published.


*